এইমাত্র
  • কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর
  • ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাওয়ার আহ্বান আসিফ মাহমুদের
  • শিশুকেন্দ্রিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য: ববি হাজ্জাজ
  • রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
  • প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি
  • ইসরায়েলে আসছে জার্মানির দেওয়া ‘ড্রাকন’ সাবমেরিন
  • পৃথিবীর তাপমাত্রা নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
  • দেশে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে: কৃষিমন্ত্রী
  • হরমুজে সৌদি তেলের ট্যাংকারে ইরানের ভয়াবহ হামলা, নিহত ফিলিপাইনের দুই নাবিক
  • কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার
  • আজ বৃহস্পতিবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ৩ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পিএম

    চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পিএম

    নাটোর সদরের চাঁদপুর বাজারে আনোয়ারুল ইসলাম নামে এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

    বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে।

    নিহত আনোয়ারুল ইসলাম রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার সময় নাটোরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে অজ্ঞাত সন্ত্রাসীরা নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর বাজারের পাশে ডা. আনোয়ারুল ইসলামের হোমিও চেম্বারে ঢুকে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে রেখে চলে যায়। পরে স্থানীয়রা বুঝতে পেরে তাকে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

    হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মঈনুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই আনোয়ারুল ইসলামের মৃত্যু হয়েছে।

    নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করলেও কে বা কারা কেন তাকে কুপিয়ে হত্যা করেছে- তা তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…