এইমাত্র
  • পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু
  • ৪ নভেম্বর থেকে সারাদেশে ৩দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে
  • দেশজুড়ে আড়ংয়ের ১ লাখ গাছের চারা রোপণ
  • খরচের চাপে কৃষক, আগাম সবজি চাষে লোকসানের শঙ্কা
  • চাঁদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • বরিশালে জাতীয় যুব দিবস উদযাপিত
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, অক্টোবরে রেকর্ড প্রাণহানি
  • সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
  • ইবাদত কবুল হওয়ার ৪টি পূর্বশর্ত ও ৮ আলামত
  • গ্রামবাসীর চাঁদায় খেলার মাঠ: আরও জমি দেওয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১১

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

    সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১১

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী যুবলীগের এক নেতাসহ বিভিন্ন অপরাধে ১১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    রোববার (১ নভেম্বর) পরিচালিত এসব অভিযানে ২১০ পিস ইয়াবা ও ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে।

    পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে সামারি ট্রায়াল মামলার তিনজন, সন্ত্রাসবিরোধী আইনের মামলার একজন, মাদক মামলার চারজন, চুরি মামলার দুজন এবং ছিনতাই মামলার একজন রয়েছেন। গ্রেফতার সোহেল রানা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের ৪ নম্বর ওয়ার্ডের নেতা ও মোটর শ্রমিক লীগের নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।

    মাদকসহ গ্রেফতার চারজন হলেন সুজন (৩৩), শাহাদৎ হোসেন (৩৫), আমিনুল ইসলাম (৩২) ও সুজন (২৮)। তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা ও ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

    এছাড়া চুরি মামলায় অপু (২২) ও আল আমিন (৩৭) এবং ছিনতাই মামলায় সামির মিয়া (৪০) গ্রেফতার হয়েছেন।

    সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ হয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…