এইমাত্র
  • পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু
  • ৪ নভেম্বর থেকে সারাদেশে ৩দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে
  • দেশজুড়ে আড়ংয়ের ১ লাখ গাছের চারা রোপণ
  • খরচের চাপে কৃষক, আগাম সবজি চাষে লোকসানের শঙ্কা
  • চাঁদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • বরিশালে জাতীয় যুব দিবস উদযাপিত
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, অক্টোবরে রেকর্ড প্রাণহানি
  • সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
  • ইবাদত কবুল হওয়ার ৪টি পূর্বশর্ত ও ৮ আলামত
  • গ্রামবাসীর চাঁদায় খেলার মাঠ: আরও জমি দেওয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    চাঁদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

    চাঁদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

    চাঁদপুর সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও ট্রাকে থাকা ১৩ টন রড জব্দ করা হয়।

    রবিবার (১ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে চাঁদপুর শহরের পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ারলেস বাজার মোড় এলাকায় স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতার ব্যক্তিরা হলেন- ভোলার দৌলতখান উপজেলার চরসফি এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪২) এবং একই উপজেলার দলিঘাট এলাকার বজলুর রহমানের ছেলে মো. নিজাম উদ্দিন (৩০)। তারা বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় বসবাস করতেন।

    পুলিশ জানায়, অভিযানে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা, প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের হলুদ রঙের একটি ট্রাক এবং প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ১৩ টন রড জব্দ করা হয়।

    এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

    চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহম্মেদ বলেন, কোনভাবেই মাদক কারবারিদের ছাড় দিব না। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…