এইমাত্র
  • ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তরে বোমা হামলার হুমকি
  • কঙ্গোয় ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, প্রাণহানি ৪০০ ছাড়াল
  • অনুমতি ছাড়া মাছ ধরায় সৌদিতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার
  • আরও বাড়ল দেশের রিজার্ভ
  • তীব্র দাবদাহে নেদারল্যান্ডসে অন্তত ৪৮০ জনের মৃত্যু
  • শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী
  • বিশ্বকাপে লাল কার্ড দেখলেই মিলছে ১২ কোটি টাকার পিজ্জা
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    খেলা

    নরওয়েকে হারালে কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ হবে কারা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম

    নরওয়েকে হারালে কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ হবে কারা

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম
    সংগৃহীত ছবি

    চলতি বিশ্বকাপের শেষ ষোলোতে আগামী ৫ জুলাই নরওয়ের বিপক্ষে মুখোমুখি হবে  পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিল জিতলে শেষ আটে তাদের খেলতে হবে ইংল্যান্ড বা মেক্সিকোর বিপক্ষে। ডিআর কঙ্গোকে হারিয়ে ইংল্যান্ড আর ইকুয়েডরকে হারিয়ে মেক্সিকো উঠেছে শেষ ষোলোতে।

    এবারের বিশ্বকাপে ইংল্যান্ড এখনো হোঁচট খায়নি। বুধবার ডিআর কঙ্গোর বিপক্ষে শুরুতে গোল হজম করেও শেষ ১৫ মিনিটে দুই গোল দিয়ে জিতেছে তারা। দলের মূল তারকা হ্যারি কেন ৪ ম্যাচে গোল করেছেন ৫টি। অন্যদিকে বিশ্বকাপের স্বাগতিক দেশ মেক্সিকো এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো গোলই হজম করেনি। মানে যে দলই উঠুক, ব্রাজিলকে সেরা ফুটবল খেলেই তাদের হারাতে হবে।

    সেমিফাইনালে ব্রাজিল পেতে পারে আর্জেন্টিনা, কলম্বিয়া বা সুইজারল্যান্ডের মতো দলকে। তবে সবার আগে ব্রাজিলের নরওয়ে বাধা কাটাতে হবে। আর্লিং হলান্ডের নরওয়ে এবার বিশ্বকাপে নতুন ইতিহাস লিখতে এসেছে। আবার ইতিহাসও নরওয়ের পক্ষে। ব্রাজিল এখন পর্যন্ত নরওয়েকে হারাতেই পারেনি।

    ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের কথা ফুটবলপ্রেমীদের হয়তো এখনো মনে আছে। স্তাদ ভেলোড্রোমে গ্রুপ পর্বের সেই ম্যাচে রোনালদো, রিভালদো, কাফুদের নিয়ে গড়া মারিও জাগালোর শক্তিশালী ব্রাজিলকে ২-১ গোলে স্তব্ধ করে দিয়েছিল নরওয়ে।

    এর আগে ১৯৮৮ এবং ১৯৯৭ সালের প্রীতি ম্যাচেও একবার জিতেছিল নরওয়ে, অন্যটি হয়েছিল ড্র। এমনকি ২০০৬ সালের শেষ প্রীতি ম্যাচটিও শেষ হয় ১-১ সমতায়। অর্থাৎ, ব্রাজিলের বিপক্ষে চারবারের দেখায় নরওয়ের জয় দুটি, বাকি দুটি ড্র। এবার কী হবে?

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…