এইমাত্র
  • ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তরে বোমা হামলার হুমকি
  • কঙ্গোয় ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, প্রাণহানি ৪০০ ছাড়াল
  • অনুমতি ছাড়া মাছ ধরায় সৌদিতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার
  • আরও বাড়ল দেশের রিজার্ভ
  • তীব্র দাবদাহে নেদারল্যান্ডসে অন্তত ৪৮০ জনের মৃত্যু
  • শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী
  • বিশ্বকাপে লাল কার্ড দেখলেই মিলছে ১২ কোটি টাকার পিজ্জা
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    আন্তর্জাতিক

    অনুমতি ছাড়া মাছ ধরায় সৌদিতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:৪১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:৪১ পিএম

    অনুমতি ছাড়া মাছ ধরায় সৌদিতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:৪১ পিএম

    অনুমতি ছাড়া ও নিষিদ্ধ জিনিস ব্যবহার করে মাছ ধরায় সৌদি আরবে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মক্কা প্রদেশের আল-লাইথ থেকে গ্রেপ্তার করা হয়।

    আজ বৃহস্পতিবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি।

    এতে বলা হয়েছে, সামুদ্রিক নিরাপত্তা আইন লঙ্ঘন করায় তাদের সীমান্তরক্ষী বাহিনী গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার নিষিদ্ধ জিনিস পাওয়া যায়।

    সৌদির সীমান্তরক্ষী বাহিনীর প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। আর তাদের পেছনে থাকা টেবিলে মাছ ধরার জাল রাখা আছে।

    সীমান্তরক্ষ সবাইকে সৌদির সামুদ্রিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে যদি কাউকে অনুমতি ছাড়া মাছ ধরতে দেখা যায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলেছে।

    যারা তথ্য দেবেন তাদের পরিচয় অত্যন্ত গোপন রাখা হবে বলেও উল্লেখ করেছে এ বাহিনী।


    সূত্র: সৌদি গ্যাজেট


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…