এইমাত্র
  • ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তরে বোমা হামলার হুমকি
  • কঙ্গোয় ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, প্রাণহানি ৪০০ ছাড়াল
  • অনুমতি ছাড়া মাছ ধরায় সৌদিতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার
  • আরও বাড়ল দেশের রিজার্ভ
  • তীব্র দাবদাহে নেদারল্যান্ডসে অন্তত ৪৮০ জনের মৃত্যু
  • শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী
  • বিশ্বকাপে লাল কার্ড দেখলেই মিলছে ১২ কোটি টাকার পিজ্জা
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    দেশজুড়ে

    আশুলিয়ায় পুত্রবধুর হাতে শাশুড়ী হত্যা, ঘটনা ধামাচাপা দিয়ে দাফন কাজ সম্পন্ন

    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম
    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম

    আশুলিয়ায় পুত্রবধুর হাতে শাশুড়ী হত্যা, ঘটনা ধামাচাপা দিয়ে দাফন কাজ সম্পন্ন

    শামীম হাসান সীমান্ত, আশুলিয়া প্রতিনিধি প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:৩৯ পিএম

    আশুলিয়া শাশুড়ীকে হত্যা পর ঘটনা ধামাচাপা দিয়ে লাশ দাফনের ঘটনায় পুত্র বধুকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ।

    বৃহস্পতিবার (০২ জুলাই)  দুপুরে গ্রেফতারকৃত আসামিকে জবান বন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত সখিনা বেগম (৬০) শিমুলিয়ার পাড়াগ্রাম এলাকার মোঃ মনছের আলীর স্ত্রী। গ্রেফতারকৃত মুক্তা আক্তার (২২) গাজীপুরে কালিয়াকৈর থানার আশাপুর গ্রামের মেয়ে।

    মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে তুচ্ছ বিয়ষ নিয়ে শাশুড়ী বৌয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বৌ শাশুড়ীকে গলাটিপে শ্বাসরোধ করিলে ধস্তাধস্তির রক্ষা পেলেও গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে।

    এরপর বিষয়টিকে ভীন্ন খাতে প্রবাহিত করে স্বামীকে ভুল ব্যাখ্যা দিয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পর মরদেহ বাড়িতে এনে স্বাভাবিক ভাবে দাফন কাজ সম্পন্ন করা হয়। এর পরের দিন ঘাতক কথোপকথনের এক পর্যায়ে নিহতের ছেলে স্বামীকে শাশুড়ীকে গলা টিপে অজ্ঞান করার কথা বলে দেয়। 

    এরপর নিহতের ছেলে ঘটনার কথা সবাইকে বলার পর পুলিশে খবর দিলে পুলিশ আসামিকে থানা নিয়ে আসে।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…