এইমাত্র
  • ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দপ্তরে বোমা হামলার হুমকি
  • কঙ্গোয় ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাব, প্রাণহানি ৪০০ ছাড়াল
  • অনুমতি ছাড়া মাছ ধরায় সৌদিতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার
  • আরও বাড়ল দেশের রিজার্ভ
  • তীব্র দাবদাহে নেদারল্যান্ডসে অন্তত ৪৮০ জনের মৃত্যু
  • শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী
  • বিশ্বকাপে লাল কার্ড দেখলেই মিলছে ১২ কোটি টাকার পিজ্জা
  • নাগরপুরে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন
  • জীবননগরে চাঁদাবাজি-মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ
  • দুই সিস্টেমে দুই তথ্য, হদিস নেই কোটি টাকার কন্টেইনারের!
  • আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ়, ১৪৩৩ | ২ জুলাই, ২০২৬
    আন্তর্জাতিক

    তীব্র দাবদাহে নেদারল্যান্ডসে অন্তত ৪৮০ জনের মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম

    তীব্র দাবদাহে নেদারল্যান্ডসে অন্তত ৪৮০ জনের মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম

    নজিরবিহীন তীব্র দাবদাহের কারণে নেদারল্যান্ডসে এক সপ্তাহে স্বাভাবিকের চেয়ে ৪৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, দেশটিতে গত ২২ থেকে ২৮ জুন অতিরিক্ত ৪৮০ জনের বেশি মানুষের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। তীব্র দাবদাহের কবলে পড়ে প্রাণ হারানো এসব মানুষের বেশিরভাগের বয়স ৮০ বছর কিংবা তারও বেশি।

    এসব মৃত্যুর বেশিরভাগই নেদারল্যান্ডসের দক্ষিণ ও পূর্বাঞ্চলে রেকর্ড করা হয়েছে; যেখানে তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি।

    রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দাবদাহ চলাকালীন নেদারল্যান্ডসে গত জুনের তাপমাত্রা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। ওই সময় দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছায়।

    এর আগে ফ্রান্স কর্তৃপক্ষ বলেছে, দাবদাহের কারণে দেশটিতে স্বাভাবিকের চেয়ে অন্তত ১ হাজার জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পালে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষ।

    বিজ্ঞানীরা বলেছেন, গত ২০ জুন শুরু হওয়া এই দাবদাহ ইউরোপের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে তীব্র তাপপ্রবাহ।


    সূত্র: রয়টার্স।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…