এইমাত্র
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
  • কমিটি গঠনে ত্যাগীদের বাদ দেওয়া যাবে না, কমিটি-বাণিজ্যে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ইকবাল
  • ২০০৮-২০২৪ সালের নির্বাচন ছিল ভুয়া: পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী
  • এবার তড়িঘড়ি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেয়া হলো নেতানিয়াহুর ছেলেকে
  • মমতা ব্যানার্জির ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • খোঁজ নেই টানেলে কর্মরত ৯০০ শ্রমিকের, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে সন্ধানের চেষ্টা
  • যুদ্ধের সময় পাশে থাকায় পুতিনকে ইরানের প্রেসিডেন্টের ধন্যবাদ
  • শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • ছাদভিত্তিক সৌর বিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
  • আজ বুধবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    রাজনীতি

    গণতন্ত্র লুণ্ঠিত হলেই বিএনপি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ এএম

    গণতন্ত্র লুণ্ঠিত হলেই বিএনপি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ এএম

    বাংলাদেশে যখনই গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে, তখনই বিএনপি ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

    সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ১৯৯০ সালে গণতন্ত্র লুণ্ঠিত হওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল।

    বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতার ঘোষককে নিয়ে বারবার বিতর্ক তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, ‘সত্য এটাই যে, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি কণ্ঠস্বরই সারা বাংলাদেশের মানুষ শুনেছিল, সেটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বলিষ্ঠ কণ্ঠস্বর।’

    তিনি আরও বলেন, ‘যখন সারাদেশ মাফিয়াতন্ত্রে ছেয়ে গিয়েছিল, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল করে দেওয়া হয়েছিল এবং একটি মেরুদণ্ডহীন বাংলাদেশ তৈরির চেষ্টা চলছিল, তখন আবারও গণতন্ত্রের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।’


    এইচএসএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…