এইমাত্র
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
  • কমিটি গঠনে ত্যাগীদের বাদ দেওয়া যাবে না, কমিটি-বাণিজ্যে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী ইকবাল
  • ২০০৮-২০২৪ সালের নির্বাচন ছিল ভুয়া: পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী
  • এবার তড়িঘড়ি যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে নেয়া হলো নেতানিয়াহুর ছেলেকে
  • মমতা ব্যানার্জির ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • খোঁজ নেই টানেলে কর্মরত ৯০০ শ্রমিকের, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে সন্ধানের চেষ্টা
  • যুদ্ধের সময় পাশে থাকায় পুতিনকে ইরানের প্রেসিডেন্টের ধন্যবাদ
  • শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
  • ছাদভিত্তিক সৌর বিদ্যুতে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা
  • আজ বুধবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    ২০০৮-২০২৪ সালের নির্বাচন ছিল ভুয়া: পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পিএম
    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পিএম

    ২০০৮-২০২৪ সালের নির্বাচন ছিল ভুয়া: পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পিএম

    ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত চারটি নির্বাচনই ভুয়া ছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, এসব নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। এমনকি কবরের শায়িত মৃত ব্যক্তিদের ভোটও আওয়ামী লীগ দিয়েছে। যারা ভোট দেননি, তাদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেখানো হয়েছে।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি এ সভার আয়োজন করে।

    মঈন খান বলেন, ‘এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পলাশের চারজন তাজা প্রাণসহ হাজারো শহীদের রক্তের বিনিময়ে আজ জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বিগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের দুঃশাসন ও ভোটারবিহীন নির্বাচনের যুগের অবসান ঘটেছে। আর এই নির্বাচনের মাধ্যমে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।’

    তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালের পর ধ্বংসপ্রাপ্ত দেশকে যেভাবে পুনর্গঠন করেছিলেন, ঠিক একইভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধ্বংস হয়ে যাওয়া অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো পুনরুদ্ধার করা হচ্ছে। বিএনপি কখনো জোর করে ক্ষমতা দখল করেনি; বরং গণতন্ত্রে বিশ্বাস করে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে।’

    পলাশের স্থানীয় শিল্পকারখানাগুলো দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে উল্লেখ করে মঈন খান বলেন, অচিরেই ধুঁকতে থাকা কলকারখানাগুলো সচল করতে এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ থেকে জেলা পরিষদ, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ পর্যন্ত প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হবে।

    পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, যুবদলের সভাপতি অ্যাডভোকেট এম এ বাছেদ, সাধারণ সম্পাদক মাসুদ খান, ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।


    এইচএসএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…