এইমাত্র
  • কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি গয়েশ্বর
  • ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাওয়ার আহ্বান আসিফ মাহমুদের
  • শিশুকেন্দ্রিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই মূল লক্ষ্য: ববি হাজ্জাজ
  • রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
  • প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি
  • ইসরায়েলে আসছে জার্মানির দেওয়া ‘ড্রাকন’ সাবমেরিন
  • পৃথিবীর তাপমাত্রা নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
  • দেশে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে: কৃষিমন্ত্রী
  • হরমুজে সৌদি তেলের ট্যাংকারে ইরানের ভয়াবহ হামলা, নিহত ফিলিপাইনের দুই নাবিক
  • কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার
  • আজ বৃহস্পতিবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ৩ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আসামি উধাও

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ এএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ এএম

    শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আসামি উধাও

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ এএম

    সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আসির মিয়া (৩৫) নামের এক আসামি পালিয়ে গেছেন। আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামোধরদপী গ্রামের বাসিন্দা।

    বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে। 

    পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে দামোধরদপী পয়েন্ট থেকে নিয়মিত মামলার আসামি আসির মিয়াকে গ্রেপ্তার করেন শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিন। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসার পথে দৌড়ে পালিয়ে যান আসির মিয়া।

    এ সময় তার হাতে পুলিশের হাতকড়া পরানো ছিল। আসামি পালিয়ে যাওয়ার পর তাকে ধরতে শান্তিগঞ্জ থানা পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি চালাচ্ছে।

    দামোধরদপী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. আজির উদ্দিন বলেন, পুলিশের অভিযান চলাকালে তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি একটি সালিশে ছিলেন। পরে খবর পান, আসির মিয়া হাতকড়াসহ পালিয়ে গেছেন।

    শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ বলেন, ‘পুলিশের হেফাজত থেকে একজন আসামি পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে।’


    এইচএসএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…