এইমাত্র
  • খরচের চাপে কৃষক, আগাম সবজি চাষে লোকসানের শঙ্কা
  • চাঁদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • বরিশালে জাতীয় যুব দিবস উদযাপিত
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, অক্টোবরে রেকর্ড প্রাণহানি
  • সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
  • ইবাদত কবুল হওয়ার ৪টি পূর্বশর্ত ও ৮ আলামত
  • গ্রামবাসীর চাঁদায় খেলার মাঠ: আরও জমি দেওয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • তাহসিফের সঙ্গে থাকা গ্রেপ্তার সেই তরুণীর ৭ দিনের রিমান্ড আবেদন
  • কালিয়াকৈরে অবরোধ-অগ্নিসংযোগ: পুলিশের সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ
  • এনসিপি-জামায়াত হলো আ.লীগের সংগঠন: তারেক রহমান
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    আইন-আদালত

    তাহসিফের সঙ্গে থাকা গ্রেপ্তার সেই তরুণীর ৭ দিনের রিমান্ড আবেদন

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

    তাহসিফের সঙ্গে থাকা গ্রেপ্তার সেই তরুণীর ৭ দিনের রিমান্ড আবেদন

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম
    ছবি: সংগৃহীত

    বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া তার সঙ্গে থাকা নারী জেরিকা তাসনিম দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

    আজ রবিবার (১ নভেম্বর) নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে ৭ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে শুনানি হবে। 

    শনিবার রাতে দিশাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। ২৭ অক্টোবর মঙ্গলবার রাত সোয়া ১০টায় একটি মোটরসাইকেলে দিশাকে নিয়ে উত্তরার একটি ভবনের সামনে থামেন তাহসিফ সৌরি। আরেকটি বাইকে হেলমেট পরিহিত ছিলেন তার বন্ধু শাহরিয়ার দীপ। ভবনটিতে বিপণিবিতানের পাশাপাশি নেস্টা নামে একটি বার রয়েছে। রাত ১২টার কিছু আগে ৩জনই ভবনের লিফট দিয়ে নেমে ওই এলাকা ত্যাগ করেন।

    শুক্রবার রাতে উত্তরখান থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন তাহসিফের বাবা কেএম এনায়েতুল করিম। সেই মামলায় দিশাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে শনিবার একই মামলায় তাহসিফের বন্ধু দীপকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার চার দিনের রিমান্ড চলছে।

    গত ২৭ অক্টোবর রাতে নিখোঁজের পর ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ি ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

    এইচএ

     


     

     

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…