এইমাত্র
  • খরচের চাপে কৃষক, আগাম সবজি চাষে লোকসানের শঙ্কা
  • চাঁদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • বরিশালে জাতীয় যুব দিবস উদযাপিত
  • ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, অক্টোবরে রেকর্ড প্রাণহানি
  • সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
  • ইবাদত কবুল হওয়ার ৪টি পূর্বশর্ত ও ৮ আলামত
  • গ্রামবাসীর চাঁদায় খেলার মাঠ: আরও জমি দেওয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • তাহসিফের সঙ্গে থাকা গ্রেপ্তার সেই তরুণীর ৭ দিনের রিমান্ড আবেদন
  • কালিয়াকৈরে অবরোধ-অগ্নিসংযোগ: পুলিশের সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ
  • এনসিপি-জামায়াত হলো আ.লীগের সংগঠন: তারেক রহমান
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা করবে না ইরান: ডেপুটি স্পিকার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

    যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা করবে না ইরান: ডেপুটি স্পিকার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৫:০২ পিএম
    সংগৃহীত ছবি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কোনো ইচ্ছা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ।

    তিনি জানান, চাপ যতই আসুক, এই বিষয়ে আলোচনায় যাওয়ার কোনো পরিকল্পনা নেই তেহরানের।

    রবিবার (০১ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

    পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে নিকজাদ জানান, ইরান ও দেশটির সামরিক বাহিনীর অদম্য শক্তি এবং দৃঢ় মনোবল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বাস্তবতার কঠিন দেয়ালের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

    তিনি বলেন, ইরানের এই মহাকাব্যিক প্রতিরোধের পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এখন মেনে নিতে হবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিকে স্বীকৃতি দেওয়া ছাড়া তাদের আর কোনো পথ নেই। এই সংঘাতে শেষ পর্যন্ত ইরানি জাতি নয়, আত্মসমর্পণ করতে হবে যুক্তরাষ্ট্রকেই।

    নিকজাদ আরও বলেন, চাপ যতই থাকুক না কেন, পরমাণু ইস্যুতে আলোচনার কোনো ইচ্ছা তেহরানের নেই। যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে দেওয়ার মতো কিছুই নেই। তিনি বলেন, এই মহান জাতি ইতোমধ্যেই এ বিষয়ে আলোচনার জন্য শত্রুদের যথেষ্ট সুযোগ দিয়েছে। কিন্তু বারবার প্রতিশ্রুতি ভঙ্গ আর ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর কিছু অংশে অবৈধ বোমা হামলা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…