এইমাত্র
  • হজে কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব: ধর্মমন্ত্রী
  • বিশৃঙ্খলা বন্ধ না হলে কারখানা চালাতে চান না মালিকরা: বিজিএমইএ সভাপতি
  • দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ: রিজভী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু
  • ৪ নভেম্বর থেকে সারাদেশে ৩দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে
  • দেশজুড়ে আড়ংয়ের ১ লাখ গাছের চারা রোপণ
  • খরচের চাপে কৃষক, আগাম সবজি চাষে লোকসানের শঙ্কা
  • চাঁদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • বরিশালে জাতীয় যুব দিবস উদযাপিত
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    জাতীয়

    পূর্ণ মন্ত্রীর মর্যাদায় কমনওয়েলথ বৈঠকে যোগ দিচ্ছেন হুমায়ুন কবির

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম

    পূর্ণ মন্ত্রীর মর্যাদায় কমনওয়েলথ বৈঠকে যোগ দিচ্ছেন হুমায়ুন কবির

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম
    ছবি: সংগৃহীত

    ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিতব্য 'কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় যোগ দিতে অ্যান্টিগুয়া ও বারবুডার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

    আজ রবিবার (১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ লক্ষ্যে তিনি অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের উদ্দেশ্যে যাত্রা করেন। দুবাই ও লন্ডন হয়ে আজ (১ নভেম্বর) তাঁর সেন্ট জনসে পৌঁছানোর কথা রয়েছে।

    তিনি ‘কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক’ এর উদ্বোধনী ও নির্বাহী অধিবেশনগুলোতে অংশগ্রহণের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের একাধিক বৈঠক এবং বেশ কিছু মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিবেন।

    ​গত ২৫ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন অনুযায়ী, কমনওয়েলথ বৈঠকে যোগদানকালীন সময়ের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদা প্রদান করা হয়েছে।

    এই সফরকালে তিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা ও প্রটোকল সুবিধা পাবেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…