এইমাত্র
  • স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
  • হজে কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব: ধর্মমন্ত্রী
  • বিশৃঙ্খলা বন্ধ না হলে কারখানা চালাতে চান না মালিকরা: বিজিএমইএ সভাপতি
  • দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ: রিজভী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাক শ্রমিক আন্দোলন নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু
  • ৪ নভেম্বর থেকে সারাদেশে ৩দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে
  • দেশজুড়ে আড়ংয়ের ১ লাখ গাছের চারা রোপণ
  • খরচের চাপে কৃষক, আগাম সবজি চাষে লোকসানের শঙ্কা
  • চাঁদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  • আজ রবিবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ১ নভেম্বর, ২০২৬
    করপোরেট সংবাদ

    জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

    জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

    চীনের শেনজেনে অনুষ্ঠিত ZKTeco Global Conference-এ ‘Premier Rebate Achiever Award’ অর্জন করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় আইসিটি পণ্য ও সেবা বিতরণকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ২০২৫ সালে ZKTeco-এর সঙ্গে ব্যবসায়িক সাফল্য ও ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়।

    গত ৩১ অক্টোবর তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে স্মার্ট টেকনোলজিসের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ZKTeco প্রোডাক্ট ম্যানেজার মো. নুরুন্নবী।

    অন্যদিকে, ZKTeco-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া বিজনেস ইউনিটের জেনারেল ম্যানেজার ক্লাউড চে (Cloud Che)। চীনের শেনজেনের ডংগুয়ানে অবস্থিত মিশন হিলস রিসোর্টে (Mission Hills Resort) আয়োজিত এ সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

    এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে এস এম মহিবুল হাসান বলেন, ‘Premier Rebate Achiever Award’ অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। ZKTeco-এর সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

    তিনি আরও বলেন, ভবিষ্যতেও ZKTeco-এর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের বাজারে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ও অটোমেশন সমাধান পৌঁছে দিতে কাজ করে যাবে স্মার্ট টেকনোলজিস।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…