এইমাত্র
  • পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ওএমএস কার্যক্রমে দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবেনা: খাদ্যমন্ত্রী
  • গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৫ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৮
  • পারিবারিক সচেতনতা ও সঠিক দিকনির্দেশনা সন্তানদের ভুল পথে যাওয়া রুখতে পারে: ত্রাণমন্ত্রী
  • ‘আবার মজলুম হলে সংবাদমাধ্যমকেই বলবেন, আমাকে বাঁচান’
  • স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
  • হজে কোটা বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি আরব: ধর্মমন্ত্রী
  • বিশৃঙ্খলা বন্ধ না হলে কারখানা চালাতে চান না মালিকরা: বিজিএমইএ সভাপতি
  • দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ: রিজভী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আজ সোমবার, ১৭ কার্তিক, ১৪৩৩ | ২ নভেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    ওএমএস কার্যক্রমে দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবেনা: খাদ্যমন্ত্রী

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

    ওএমএস কার্যক্রমে দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবেনা: খাদ্যমন্ত্রী

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

    ওপেন মার্কেট সেল ( ওএমএস) কার্যক্রমে কোন প্রকার দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবেনা বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। 

    রবিবার (১ নভেম্বর) বিকাল ৩টার দিকে মানিকগঞ্জ পৌরসভার শহীদ মিনার চত্বরে ওএমএসের ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    এ সময় খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন , ‘সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য পৌঁছে দিতে এ কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে কার্যক্রম পরিচালনায় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে।’

    খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর। ওএমএস কার্যক্রমের সুবিধা যাতে প্রকৃত সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে জন্য স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। এ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।’

    ওএমএসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারবেন। শহীদ মিনার চত্বরের বিক্রয়কেন্দ্র থেকে প্রতিদিন ২০০ জন ক্রেতা এ সুবিধা পাবেন। এ কেন্দ্রে প্রতিদিন ১ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন আটা বরাদ্দ রাখা হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ পৌরসভার মোট ৯টি নির্ধারিত স্থানে ওএমএসের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে।

    উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


    এইচএসএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…