এইমাত্র
  • পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
  • ভিডিও প্রকাশ করে হাতের পাঁচ আঙুল দেখালেন নেতানিয়াহু
  • এবার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল বাহরাইন
  • দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস
  • ইসরায়েলে প্রথমবারের মতো ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান
  • ৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
  • তানজিদের সেঞ্চুরিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর
  • এতিম শিশুদের সাথে মাস্তুল ফাউন্ডেশনের ‘চ্যারিটি ইফতার উইথ কিডস’ অনুষ্ঠিত
  • সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৬ সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র
  • নেতানিয়াহুর নিহত হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলল তার কার্যালয়
  • আজ রবিবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    দেবীগঞ্জে বৃদ্ধ ভ্যানচালককে ব্যাটারিচালিত ভ্যান প্রদান

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম

    দেবীগঞ্জে বৃদ্ধ ভ্যানচালককে ব্যাটারিচালিত ভ্যান প্রদান

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৩ পিএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (দিনাজ-৬৪) দেবীগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে এক অসচ্ছল ভ্যানচালককে ব্যাটারিচালিত ভ্যান প্রদান করা হয়েছে।

    শনিবার (১৫ মার্চ) বিকেলে দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার হঠাৎপাড়া এলাকার বাসিন্দা ৭৫ বছর বয়সী ভ্যানচালক মো. সুলতান আলীর হাতে এই ভ্যান তুলে দেওয়া হয়।

    আয়োজকরা জানান, সুলতান আলী দীর্ঘদিন ধরে প্যাডেল চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বয়সের ভারে সেই ভ্যান চালানো তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছিল। এছাড়া এলাকায় অধিকাংশ ভ্যান এখন ব্যাটারিচালিত হওয়ায় তিনি যাত্রীও কম পেতেন এবং ভাড়াও কম পেতেন। এতে তার পরিবারের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছিল।

    এ অবস্থায় তার জীবিকা সহজ করতে মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে একটি ব্যাটারিচালিত ভ্যান প্রদান করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির মাওলানা মো. ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনিয়া। দেবীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মশিউর রহমানের সৌজন্যে ভ্যানটি প্রদান করা হয়।

    ভ্যানটি পেয়ে সুলতান আলী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, নতুন এই ভ্যান তার জীবিকা নির্বাহকে সহজ করবে।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…