এইমাত্র
  • ‘আমি সুস্থ আছি’, ফেসবুক লাইভে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব
  • শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন
  • পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
  • ভিডিও প্রকাশ করে হাতের পাঁচ আঙুল দেখালেন নেতানিয়াহু
  • এবার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল বাহরাইন
  • দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস
  • ইসরায়েলে প্রথমবারের মতো ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান
  • ৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
  • তানজিদের সেঞ্চুরিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর
  • এতিম শিশুদের সাথে মাস্তুল ফাউন্ডেশনের ‘চ্যারিটি ইফতার উইথ কিডস’ অনুষ্ঠিত
  • আজ সোমবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    আবহাওয়া

    দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১০:১২ পিএম
    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১০:১২ পিএম

    দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১০:১২ পিএম

    আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হচ্ছে।  সিলেটে শনিবার ৭৯ মিলিমিটার বৃষ্টি হয়। এদিকে কিশোরগঞ্জের নিকলীসহ কয়েক জেলায় ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে। মাসের বাকি দিনগুলোতেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

    রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য দেয় সংস্থাটি। 

    এতে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।

    আবহাওয়া অফিস জানিয়েছে, এখন যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, এটা বর্ষা আসার পূর্ব মুহূর্তে হয়ে থাকে। এর সঙ্গে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো থাকে। এছাড়া আগামী সপ্তাহ থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…