এইমাত্র
  • ‘আমি সুস্থ আছি’, ফেসবুক লাইভে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব
  • শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন
  • পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
  • ভিডিও প্রকাশ করে হাতের পাঁচ আঙুল দেখালেন নেতানিয়াহু
  • এবার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল বাহরাইন
  • দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস
  • ইসরায়েলে প্রথমবারের মতো ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান
  • ৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
  • তানজিদের সেঞ্চুরিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর
  • এতিম শিশুদের সাথে মাস্তুল ফাউন্ডেশনের ‘চ্যারিটি ইফতার উইথ কিডস’ অনুষ্ঠিত
  • আজ সোমবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ভিডিও প্রকাশ করে হাতের পাঁচ আঙুল দেখালেন নেতানিয়াহু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১০:৩৫ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১০:৩৫ পিএম

    ভিডিও প্রকাশ করে হাতের পাঁচ আঙুল দেখালেন নেতানিয়াহু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১০:৩৫ পিএম

    ইসরাইলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলায় নিহত হয়েছেন বলে গুঞ্জনের মধ্যেই ভিডিও প্রকাশ করেছেন এই উগ্র ইহুদিবাদী। একটি কফিশপ থেকে ভিডিওটি প্রকাশ করে তিনি দুই হাত উঁচু করে দেখান যে, তার হাতের আঙুল পাঁচটি করেই আছে।

    ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এটি প্রকাশ করেছে। 

    ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার করার পর তার মৃত্যুর গুঞ্জন ও অসমর্থিত খবর ছড়িয়ে পড়ে। এর মধ্যেই এই নেতা কফিশপ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘ওরা আমার সম্পর্কে কী বলছে? দেখুন।’

    এর আগে ইরানি গণমাধ্যমে দাবি করা হয় যে, নেতানিয়াহু ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন। যার কারণে তিনি প্রকাশ্যে আসছেন না।  এর মধ্যেই একটি ভিডিও প্রকাশ করা হয়। সেটি নেতানিয়াহুর দাবি করে প্রকাশ করার পর বিতর্ক আরও ঘনীভূত হয়, কারণ তাতে হাতের আঙুল ছয়টি করে দেখা যায় বলে বিভিন্নজন মন্তব্য করেন। এতে ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই বলেন যে, সেটি সম্পাদিত কিংবা কৃত্রিমবুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছিল।

    এমন গুঞ্জনের মধ্যেই শনিবার (১৪ মার্চ) নেতানিয়াহুকে ছাড়াই ইসরাইলের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর প্রকাশ হয়। এতে তার মৃত্যুর দাবি আরও জোরালো হয়।

    এক্সে রোববার (১৫ মার্চ) রাত ৮টা ৩৪ মিনিটে প্রকাশ করা ভিডিওতে নেতানিয়াহু, একে একে তার দুই হাতে দেখিয়ে আঙুল পাঁচটি করেই আছে বলে প্রমাণ করার চেষ্টা করেন।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…