এইমাত্র
  • পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
  • ভিডিও প্রকাশ করে হাতের পাঁচ আঙুল দেখালেন নেতানিয়াহু
  • এবার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল বাহরাইন
  • দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস
  • ইসরায়েলে প্রথমবারের মতো ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান
  • ৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
  • তানজিদের সেঞ্চুরিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর
  • এতিম শিশুদের সাথে মাস্তুল ফাউন্ডেশনের ‘চ্যারিটি ইফতার উইথ কিডস’ অনুষ্ঠিত
  • সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৬ সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র
  • নেতানিয়াহুর নিহত হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলল তার কার্যালয়
  • আজ রবিবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৫ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুর নিহত হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলল তার কার্যালয়

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম

    নেতানিয়াহুর নিহত হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলল তার কার্যালয়

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৭ পিএম

    ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিহতের গুঞ্জনে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। নেটিজেনদের অনেকেই দাবি করছেন, নেতানিয়াহু নিহত হলেও বিষয়টিকে লুকানোর চেষ্টা করছে ইসরায়েল। তবে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এই দাবি নাকচ করেছে।

    বিষয়টি নিয়ে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর এক সংবাদদাতা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্তব্য চেয়েছিল। জবাবে কার্যালয়টি এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছে। 

    নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া বার্তায় বলা হয়, ‘এগুলো ভুয়া খবর। প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন।’

    গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের হামলায় সেদিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা প্রাণ হারান। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা আঘাত হানা শুরু করে।

    দুই সপ্তাহর বেশি সময় ধরে চলা এই যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। তেল-গ্যাস উৎপাদন ও পরিবহনে বিঘ্নের ফলে বিশ্ব এখন জ্বালানি ইস্যুতে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এদিকে দুই পক্ষই যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দেয়ায় সংকট আরও ঘনীভূত হচ্ছে।

    সূত্র: আনাদোলু


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…