খাগড়াছড়ির রামগড়ে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সাধারণ মানুষ স্থানীয় তেলের দোকানের সামনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়। বিশেষ করে রামগড় এলাকায় গত এক সপ্তাহ ধরে সব ধরনের তেলের সংকট দেখা দিয়েছে। ছোট বড় যানবাহন ও মোটরসাইকেল আরোহীরা অকটেন, ডিজেল, পেট্রোলের সংকটের কারণে চরম ভোগান্তিতে রয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রামগড় বাসস্ট্যান্ডের একমাত্র তেল বিক্রিয়কারী প্রতিষ্ঠান রামগড় ওয়েল এজেন্সি থেকে সিডিউল করে সকাল -বিকাল নির্দিষ্ট পরিমাণে মাথাপিছু ১০০ টাকার জ্বালানি তেল কিনতে পারলেও গতকাল থেকে সেটাও মিলছেনা।
অনেকেই তেল না পেয়ে খালি হাতে ফেরত যেতে দেখা যায়। রামগড় বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. জসীম উদ্দিন জানান, এই এলাকায় অন্য কোথাও তেলের সরবরাহ নেই। বর্তমানে চরম বিপাকে রয়েছেন এখানকার সাধারণ মানুষ। বিশেষ করে রামগড়ের মধ্যে একটি পেট্রোল পাম্প খুবই প্রয়োজন।
তেল কিনতে আসা একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে , প্রতিটি মোটরসাইকেলকে দৈনিক ১০০ টাকার বেশি জ্বালানি তেল দেয়া হচ্ছে এতে চাহিদা পূরণ হয়না। জ্বালানি তেল পর্যাপ্ত না থাকায় কেউ কেউ ব্যক্তিগত গাড়ি রাস্তায় বের করতে পারছেন না।
রামগড়ের একমাত্র তেল বিক্রিতা মেসার্স রামগড় ওয়েল এজেন্সির পরিচালক মো. শাহআলম জানান, সরকারি রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ খুবই কম, সামান্য পরিমাণ পাচ্ছি, সরকারি নির্দেশনা মেনে সবাইকে দেয়া হচ্ছে। তিনি আরো বলন, বৈশ্বিক যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে আনতে ও দেশে তেলের মজুদ বৃদ্ধির লক্ষ্যে কোম্পানি গুলো তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। দ্রুত মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি ঠিক না হলে সত্যিই সংকট বাড়বে।
পিএম