ইসরায়েলে প্রথমবারের মতো ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে আইআরজিসি। রোববার ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।
তারা জানায়, এই হামলা ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ অভিযানের অংশ এবং এটি ছিল প্রতিশোধমূলক হামলার ৫৪তম ধাপ।
আইআরজিসির বিবৃতি অনুযায়ী, এই অভিযানে প্রথমবারের মতো কৌশলগত কঠিন জ্বালানিচালিত সিজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের বিমানভিত্তিক সামরিক কার্যক্রমের নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।
হামলায় আরও কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়; যার মধ্যে রয়েছে খোররামশহর ক্ষেপণাস্ত্র, খায়বার-শেকান ক্ষেপণাস্ত্র, কদর ক্ষেপণাস্ত্র এবং এমাদ ক্ষেপণাস্ত্র। আইআরজিসি দাবি করেছে, এসব হামলায় ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা শিল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সেনাদের সমাবেশস্থল লক্ষ্যবস্তু করা হয়েছে।
এবি