এইমাত্র
  • মার্চের প্রথম ২ সপ্তাহেই এলো ২২০ কোটি ডলার
  • সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • নিজ অর্থায়নে ২৭০ পরিবারকে চাল দিলেন ইউপি সদস্য
  • ভাঙ্গুড়ায় ঈদ কেনাকাটায় জমেছে টুপি-আতরের বাজার
  • নরসিংদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • পুঠিয়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই পশু জবাইয়ের অভিযোগ
  • মাদারীপুরে হত্যার বিচার দাবিতে থানার সামনে নারীদের বিক্ষোভ
  • ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা
  • সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ
  • টানা ৭ দিনের ছুটিতে স্থবির বেনাপোল বন্দর, বাণিজ্যে প্রভাবের আশঙ্কা
  • আজ রবিবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৫ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    এবার ইসরায়েল থেকে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতীয় সাংবাদিক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ পিএম

    এবার ইসরায়েল থেকে ফিরে চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতীয় সাংবাদিক

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ পিএম

    সপ্তাহজুড়ে চলছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। তবে ইরানের পাল্টা হামলার পর ইসরায়েল সরকার দেশটিতে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে বলে অভিযোগ তুলেছেন ভারতীয় সাংবাদিক ব্রজ মোহন সিং। সংবাদমাধ্যম দ্য কারেন্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

    সাম্প্রতিক ইসরায়েল সফর শেষে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো কখনো কখনো সাইরেন বাজানোর আগেই আঘাত হানে।

    এর মধ্যে বারবার নিরাপদ বলা হলেও বাঙ্কারের ভেতরেই অনেক ইসরায়েলি নিহত হয়েছেন। এ ছাড়া সরকার যেসব জায়গাকে নিরাপদ বলে উল্লেখ করেছে, সেখানেও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

    হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করতে হাসপাতালগুলোতে প্রবেশ সীমিত করেছে উল্লেখ করে ব্রজ মোহন সিং বলেন, ‘সরকার আপনাকে কিছুই জানাবে না। যেখানে ম/রদেহ রয়েছে, সেই হাসপাতালগুলোতে যাওয়ার অনুমতিও দেওয়া হয় না।

    এছাড়া তিনি বলেন, কোনো ঘটনা ঘটলে সেটি ঠিক কোথায় ঘটেছে, সেটিও আমরা অনেক সময় জানতে পারি না।’

    সাংবাদিক সিং আরো বলেন, ইরানের হামলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার চিত্র ধারণেও বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের কভারেজ সীমিত করা হয়েছে।

    তবে এ বিষয়ে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত হতাহতের তথ্য প্রকাশ করেনি এবং সাংবাদিকের এই দাবির ব্যাপারেও কোনো মন্তব্য করেনি।

    উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।

    এর জবাবে ইসরায়েলি ভূখণ্ড এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…