মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সদস্য ও মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র একেএম ইরাদত হোসেন মানু। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, দেশের বিভিন্ন জেলার জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন একেএম ইরাদত হোসেন মানু।
সংশ্লিষ্টরা জানান, নতুন প্রশাসকদের মাধ্যমে জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যেই এসব নিয়োগ দেওয়া হয়েছে।
এসকে/আরআই