এইমাত্র
  • পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
  • ভিডিও প্রকাশ করে হাতের পাঁচ আঙুল দেখালেন নেতানিয়াহু
  • এবার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল বাহরাইন
  • দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস
  • ইসরায়েলে প্রথমবারের মতো ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান
  • ৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
  • তানজিদের সেঞ্চুরিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর
  • এতিম শিশুদের সাথে মাস্তুল ফাউন্ডেশনের ‘চ্যারিটি ইফতার উইথ কিডস’ অনুষ্ঠিত
  • সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৬ সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র
  • নেতানিয়াহুর নিহত হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলল তার কার্যালয়
  • আজ রবিবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কুসিক কর্মীদের জন্য ৪১ লাখ টাকা সহায়তা

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম

    প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কুসিক কর্মীদের জন্য ৪১ লাখ টাকা সহায়তা

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম

    প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলে নিয়োজিত কর্মচারীদের জন্য ৪১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

    রবিবার (১৫ মার্চ) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে এই সহায়তার চেক গ্রহণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

    জানা গেছে, নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সঙ্গে যুক্ত পরিচ্ছন্নতা কর্মী এবং মাস্টাররোলভুক্ত স্টাফদের কল্যাণের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। কর্মীদের জীবনমান উন্নয়ন এবং তাদের প্রতি সরকারের আন্তরিকতা ও সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবেই এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    এই সহায়তার অর্থ আগামী মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টায় নগরীর ধর্মসাগর এলাকা সংলগ্ন শিশু পার্কে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু কুসিকের মোট ৮৩৩ জন কর্মীর মাঝে এই অর্থ বিতরণ করবেন।

    এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলে নিয়োজিত কর্মচারীরা নগরীর সেবামূলক কার্যক্রমের অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের নিরলস পরিশ্রমেই নগরীর পরিচ্ছন্নতা ও নাগরিক সেবা সচল থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই সহায়তা কর্মীদের প্রতি সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধেরই বহিঃপ্রকাশ।

    তিনি আরও বলেন, এই আর্থিক সহায়তা কর্মীদের জীবনে কিছুটা স্বস্তি এনে দেবে এবং তাদের কাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। ভবিষ্যতেও কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    সংশ্লিষ্টরা জানান, পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলে কর্মরত স্টাফরা নগরীর দৈনন্দিন সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের কল্যাণে এ ধরনের সহায়তা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং কুমিল্লা নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমসহ সেবামূলক কাজকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…