এইমাত্র
  • জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন
  • ‘আমি সুস্থ আছি’, ফেসবুক লাইভে ফ্যামিলি এন্টারটেইনমেন্টের রাকিব
  • শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন
  • পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
  • ভিডিও প্রকাশ করে হাতের পাঁচ আঙুল দেখালেন নেতানিয়াহু
  • এবার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল বাহরাইন
  • দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস
  • ইসরায়েলে প্রথমবারের মতো ‘সিজ্জিল’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান
  • ৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
  • তানজিদের সেঞ্চুরিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর
  • আজ সোমবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বাঞ্ছারামপুরে পিকআপ ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:৫২ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:৫২ পিএম

    বাঞ্ছারামপুরে পিকআপ ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:৫২ পিএম

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক পিকআপটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশি করে ৩৮৯ বোতল মদ উদ্ধার করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৫ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরিফপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শরিফপুর কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশে পাকা সড়কের ওপর একটি হলুদ ও নীল রঙের পুরাতন পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো-ন-১১-৭৪২০) সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    পরে পুলিশ গাড়িটি তল্লাশি করে ছোট-বড় ৩৮৯ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করে, যার মোট পরিমাণ প্রায় ২০০ লিটার। উদ্ধারকৃত মদ ও পিকআপ গাড়িটি স্থানীয়দের উপস্থিতিতে জব্দ করা হয়।

    এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।"

    স্থানীয়রা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে একটি চক্র মাঝে মাঝেই অবৈধভাবে ভারতীয় মদ ও মাদকদ্রব্য এনে বিভিন্ন স্থানে সরবরাহের চেষ্টা করে। পুলিশের এমন তড়িৎ অভিযানে এলাকায় স্বস্তি বিরাজ করছে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…