এইমাত্র
  • রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
  • প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি
  • ইসরায়েলে আসছে জার্মানির দেওয়া ‘ড্রাকন’ সাবমেরিন
  • পৃথিবীর তাপমাত্রা নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
  • দেশে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে: কৃষিমন্ত্রী
  • হরমুজে সৌদি তেলের ট্যাংকারে ইরানের ভয়াবহ হামলা, নিহত ফিলিপাইনের দুই নাবিক
  • কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার
  • কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, আদানি পাওয়ারের বিবৃতি
  • ৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র
  • আজ বুধবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    বর্ষায় বেহাল ৫ গ্রামের সড়ক, নিজ অর্থে সংস্কার

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

    বর্ষায় বেহাল ৫ গ্রামের সড়ক, নিজ অর্থে সংস্কার

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

    বর্ষার পানিতে ভেঙে গেছে রাস্তা, কোথাও জমেছে কাদা-পানি, কোথাও তৈরি হয়েছে খানাখন্দ। এমন পরিস্থিতিতে সড়ক দিয়ে চলাচলই হয়ে উঠেছিল দুর্বিষহ। বিশেষ করে স্কুলগামী শিশু, নারী, রোগী ও জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষের দুর্ভোগ ছিল চরমে। স্থানীয়দের এই দুর্ভোগ দেখে সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে ব্যক্তিগত অর্থে রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ।

    বুধবার (২ সেপ্টেম্বর) দিনভর যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের পাঁচটি গ্রামের বিভিন্ন সড়কে সংস্কারকাজ চালানো হয়। ব্যক্তিগত অর্থে প্রায় ১২ গাড়ি ঘেস (মাটি) এনে ভাঙাচোরা ও কাদাযুক্ত সড়কের ক্ষতিগ্রস্ত অংশে তা ফেলে চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়।

    চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা, নলডাঙ্গা, ঝাউদিয়া, সাজিয়ালি ও জগহাটি গ্রামের কয়েকটি সড়কে এ সংস্কারকাজ করা হয়েছে।

    স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে বৃষ্টির পানি ও জলাবদ্ধতার কারণে এসব সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়, আবার কোথাও কাদা ও পানি জমে থাকায় পথচারীদের চলাচল কঠিন হয়ে যায়। সবচেয়ে বেশি বিপাকে পড়েন বিদ্যালয়গামী শিক্ষার্থী, নারী, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীরা।

    স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে আবুল কালাম আজাদ সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেন। বুধবার সকাল থেকে দিনভর শ্রমিকদের মাধ্যমে বিভিন্ন স্থানে ঘেস ফেলার কাজ চলে। এতে সাময়িকভাবে হলেও দুর্ভোগ কমেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    এলাকাবাসী জানান, বর্ষার কারণে দীর্ঘদিন ধরে সড়কগুলোর বেহাল অবস্থা ছিল। কাদা ও পানির কারণে স্বাভাবিক চলাচলে সমস্যা হচ্ছিল। ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কারের ফলে এখন আগের তুলনায় চলাচল অনেকটা সহজ হয়েছে।

    এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আবুল কালাম আজাদকে চুড়ামনকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তবে নির্বাচনের আগে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন।

    আবুল কালাম আজাদ বলেন, আমি চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। দল যদি আমাকে নির্বাচনের জন্য মনোনীত করে, তাহলে ইনশাআল্লাহ চেয়ারম্যান পদে নির্বাচন করব। তবে প্রার্থী হওয়া বা নির্বাচন করার বিষয়টির বাইরেও এলাকার মানুষের সেবা করার ইচ্ছা আমার রয়েছে। আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। প্রার্থীতা থাকুক বা না থাকুক, ভবিষ্যতেও মানুষের থাকবো।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…