এইমাত্র
  • রোববার নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
  • প্রথম বাংলাদেশি হিসেবে হৃদয়ের রেকর্ডময় ট্রিপল সেঞ্চুরি
  • ইসরায়েলে আসছে জার্মানির দেওয়া ‘ড্রাকন’ সাবমেরিন
  • পৃথিবীর তাপমাত্রা নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা
  • দেশে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে: কৃষিমন্ত্রী
  • হরমুজে সৌদি তেলের ট্যাংকারে ইরানের ভয়াবহ হামলা, নিহত ফিলিপাইনের দুই নাবিক
  • কঙ্গোতে ইবোলা মহামারিতে প্রাণহানির সংখ্যা ছাড়াল ৩ হাজার
  • কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, আদানি পাওয়ারের বিবৃতি
  • ৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেয়ার খবর নাকচ মালয়েশিয়ার
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে: দুদক মুখপাত্র
  • আজ বুধবার, ১৮ ভাদ্র, ১৪৩৩ | ২ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

    গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

    পটুয়াখালীর গলাচিপায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে তপন শিকারী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

    বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাছারীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তপন শিকারী ওই গ্রামের অনিল শিকারীর ছেলে।

    স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজান দেওয়ান জানান, সকালে নিজের জমিতে ধানের বীজের পরিচর্যা ও চারা রোপণের কাজ করছিলেন তপন শিকারী। দুপুরের দিকে হঠাৎ ঝড়োহাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছার আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

    গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রতনদী তালতলী ইউনিয়নের কাছারীকান্দা এলাকায় বজ্রপাতে আহত এক কৃষককে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…