এইমাত্র
  • মনপুরায় সংবাদ প্রকাশের জের, সাংবাদিকদের বিরুদ্ধে যুবদল নেতার মামলা
  • নতুন পে স্কেলে বেতন অনেক বেশি বাড়বে, তেমনটা নয়: তথ্য উপদেষ্টা
  • শার্শায় দুই দিনে কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক
  • বেতনের আগেই নিঃশেষ পকেট, নিম্নবিত্তের ভরসা বাকির কেনাকাটা
  • বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: ভারতের হাইকমিশনার
  • কিশোরগঞ্জে ‘কিডন্যাপ’ হওয়া নববধূর ভিডিও বার্তা: ‘আমি আইছি, এনেই থাকবাম’
  • সালমান এফ রহমানের পক্ষে লড়তে চান ব্রিটিশ আইনজীবী
  • শাহজালালে অরক্ষিত শত কোটি টাকার পণ্য, নির্বিকার কর্তৃপক্ষ!
  • স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী
  • তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের বেহাল দশা, ৪ কিলোমিটার জুড়ে গর্ত
  • আজ মঙ্গলবার, ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১ সেপ্টেম্বর, ২০২৬
    দেশজুড়ে

    লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

    লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

    ভোলার লালমোহনে পাঁচটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড দক্ষিন জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কমান্ডার সালমান বিন শওকত। 

    তিনি জানান, গতকাল সোমবার সন্ধ্যায় লালমোহন পৌরসভা বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালানো হয়। অভিযানের ওই এলাকার পাঁচটি গোডাউন তল্লাশি করে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।

    তবে অভিযানকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    পরে জব্দকৃত পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। 

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…