এইমাত্র
  • এতিম শিশুদের সাথে মাস্তুল ফাউন্ডেশনের ‘চ্যারিটি ইফতার উইথ কিডস’ অনুষ্ঠিত
  • সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৬ সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র
  • নেতানিয়াহুর নিহত হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলল তার কার্যালয়
  • পশ্চিমবঙ্গসহ ৪ রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা
  • মার্চের প্রথম ২ সপ্তাহেই এলো ২২০ কোটি ডলার
  • সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • নিজ অর্থায়নে ২৭০ পরিবারকে চাল দিলেন ইউপি সদস্য
  • ভাঙ্গুড়ায় ঈদ কেনাকাটায় জমেছে টুপি-আতরের বাজার
  • নরসিংদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • পুঠিয়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই পশু জবাইয়ের অভিযোগ
  • আজ রবিবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ঈশ্বরদীতে রাইস মিলের ধোঁয়া ও ছাইয়ে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর বিক্ষোভ

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম

    ঈশ্বরদীতে রাইস মিলের ধোঁয়া ও ছাইয়ে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর বিক্ষোভ

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম

    পাবনার ঈশ্বরদীতে সড়কের পাশে অটো রাইস মিলের তুষ ও ঝুট পোড়ানো কালো ধোঁয়া ও স্তুপকৃত ছাইয়ে অতিষ্ঠ হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে এলাকাবাসী। 

    রবিবার (১৫ মার্চ) বিকালে উপজেলার ভেলুপাড়া "মেসার্স বিশ্বাস অটো রাইস মিলের" বিরুদ্ধে এ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এসময় বিক্ষোভকারীরা মিল থেকে নির্গত কালো ধোঁয়া ও ছাইয়ের কারনে পরিবেশ দুষনের প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

    জানা গেছে, দীর্ঘদিন যাবত বিশ্বাস অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোঃ জিল্লু বিশ্বাস ও তার ভাই সামসুল বিশ্বাস মিল কারখানায় ঝুট ও তুষ পুড়িয়ে মিল কার্যক্রম চালিয়ে আসছে। এতে নির্গত কালো ধোঁয়া ও সড়কের পাশে ফেলে রাখা ছাইয়ের স্তুপ থেকে উড়ন্ত ছাই এসে চোখেমুখে পড়ছে পথচারীদের। শিক্ষা প্রতিষ্ঠান, গাছ-গাছালি এবং আবাসিক এলাকার বসতবাড়ির চালায়সহ খাবারে এসে ছাই পড়ে এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করছে। 

    এ ভোগান্তি থেকে প্রতিকার পেতে এলাকার লোকজন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলের ভাতিজা মামুন মন্ডলের কাছে জানালে গতকাল রাতে মামুন মন্ডলসহ এলাকার কয়েকজন সেই রাইস মিলে গিয়ে মিল কর্তৃপক্ষকে ছাই বাইরে ফেলতে বলাই তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাজি বলে ছড়িয়েছে মিল কর্তৃপক্ষের লোকজন। তারই প্রতিবাদ ও মিল থেকে নির্গত কালো ধোঁয়া ও ছাই থেকে প্রতিকার পেতে এলাকাবাসী ওই মিলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

    এসময় কয়েকজন বিক্ষোভকারী বলেন, জিল্লুর মিল থেকে কালো ধোঁয়া ও ছাই উড়ে বাড়িঘরে পড়ছে। বাতাস হলেই চোখেমুখে ঢুকে যাচ্ছে ছাই। একদিকে পরিবেশ দূষন হচ্ছে অন্যদিকে আমাদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসীর পক্ষ থেকে এই ভোগান্তির বিষয়ে মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে এসে মামুন মন্ডলকে তারা গালিগালাজ করে চাঁদাবাজির অভিযোগ এনে ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। তাই আমরা বাধ্য হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করছি। আমরা মিলের ধোঁয়া ও ছাই থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

    মিথ্যা চাঁদাবাজির অভিযোগ আনা মামুন মন্ডল বলেন, আমি নিজেও এই এলাকার বাসিন্দা। এলাকার লোকজন এমন ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে আমার কাছে এসেছে। আমি তাদের নিয়ে মিল মালিক জিল্লু বিশ্বাস ও তার ভাইকে বিষয়টি জানাতে গেলে তারা গালিগালাজ ও হট্রগোল শুরু করে। পরে সেই হট্রগোলের সিসি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাজি হিসেবে ছড়িয়ে আমার ও আমার পরিবারের মান ক্ষুন্ন করার চেষ্টা করছে। আজ এলাকাবাসী বাধ্য হয়ে বিক্ষোভ করেছেন।

    এ ব্যাপারে মেসার্স বিশ্বাস রাইস মিলের স্বত্তাধিকারী মোঃ জিল্লু বিশ্বাস ও তার ভাই সামসুল বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে কথা হলে তারা বলেন, ছাই বা কালো ধোঁয়া নিয়ে আমার মিল থেকে কোন সমস্যা নেই। স্থানীয় মামুন মন্ডল এলাকাবাসীকে ভুল বুঝিয়ে মিথ্যা মানববন্ধন করেছে। গতরাতে এসে মামুন মন্ডল ও তার লোকজন আমার ভাইকে পিটিয়ে আহত করেছে। তার ভয়ে আমরা থানায় পর্যন্ত কোন অভিযোগ দেওয়ার সাহস পাইনি। ঘটনাটি এমপি আবু তালেব মন্ডলকে অবগত করা হয়েছে, তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।

    পাবনা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল গফুর বলেন, পরিবেশ রক্ষার্থে কোনভাবেই যত্রতত্র কোন কারখানার ছাই ফেলে রাখা যাবেনা। বিষয়টি খোঁজ  নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। 

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…