এইমাত্র
  • এতিম শিশুদের সাথে মাস্তুল ফাউন্ডেশনের ‘চ্যারিটি ইফতার উইথ কিডস’ অনুষ্ঠিত
  • সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৬ সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র
  • নেতানিয়াহুর নিহত হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলল তার কার্যালয়
  • পশ্চিমবঙ্গসহ ৪ রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা
  • মার্চের প্রথম ২ সপ্তাহেই এলো ২২০ কোটি ডলার
  • সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • নিজ অর্থায়নে ২৭০ পরিবারকে চাল দিলেন ইউপি সদস্য
  • ভাঙ্গুড়ায় ঈদ কেনাকাটায় জমেছে টুপি-আতরের বাজার
  • নরসিংদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • পুঠিয়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই পশু জবাইয়ের অভিযোগ
  • আজ রবিবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    টাঙ্গাইলের জেলা পরিষদের প্রশাসক হলেন ওবায়দুল হক নাসির

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম

    টাঙ্গাইলের জেলা পরিষদের প্রশাসক হলেন ওবায়দুল হক নাসির

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম

    টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    রবিবার (১৫ মার্চ) তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।

    ‎এস এম ওবায়দুল হক নাসির দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ওই আসনে পরাজিত হন নাসির।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…