এইমাত্র
  • এতিম শিশুদের সাথে মাস্তুল ফাউন্ডেশনের ‘চ্যারিটি ইফতার উইথ কিডস’ অনুষ্ঠিত
  • সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৬ সেনার পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র
  • নেতানিয়াহুর নিহত হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলল তার কার্যালয়
  • পশ্চিমবঙ্গসহ ৪ রাজ্যে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা
  • মার্চের প্রথম ২ সপ্তাহেই এলো ২২০ কোটি ডলার
  • সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • নিজ অর্থায়নে ২৭০ পরিবারকে চাল দিলেন ইউপি সদস্য
  • ভাঙ্গুড়ায় ঈদ কেনাকাটায় জমেছে টুপি-আতরের বাজার
  • নরসিংদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • পুঠিয়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই পশু জবাইয়ের অভিযোগ
  • আজ রবিবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নান্দাইলে দুই হাজার কেজি ভিজিএফ চাল জব্দ 

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম
    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম

    নান্দাইলে দুই হাজার কেজি ভিজিএফ চাল জব্দ 

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম

    ময়মনসিংহের নান্দাইলে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) এর দুই হাজার কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

    রবিবার (১৫ মার্চ) বেলার ২টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের পাশের খামারগাঁও বাজার থেকে এ চাল জব্দ করা হয়। 

    নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. সালাউদ্দিন আহম্মদ ঘটনাস্থল থেকে চাল জব্দ করে থানায় নিয়ে আসেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে,গত দুইদিন যাবত চন্ডিপাশা ইউনিয়ন পরিষদে দু:স্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম চলছে। কিন্তু রোববার গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা প্রশাসন পরিষদের পাশের খামারগাঁও বাজারের বকুল মিয়া ও মতি মিয়ার দোকান ঘর থেকে ৩৪টি বস্তায় মোট দুই হাজার কেজি চাল উদ্ধার করা হয়। 

    তবে চালগুলো সরকারি সীলমোহরকৃত বস্তায় ভর্তি না থাকলেও তা অন্যান্য খোলা বস্তায় ভরা ছিল। স্থানীয়রা জানায়, ইউপি সদস্য ও স্থানীয় উপকারভোগীগণ উক্ত চালের কার্ড বেপারীদের কাছে বিক্রি করে দিলে বেপারী তা পরিষদ থেকে সংগ্রহ করে লোকাল খোলা বস্তায় রেখে দোকানঘরে মজুদ করছিলেন। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

    এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান বলেন,আমরা একটি চালের কার্ড পাই না। অথচ তারা (ইউপি সদস্যরা) এই কার্ড বিক্রি করে দেয়। আমরা এদের বিচার চাই। 

    বিষয়টি জানার জন্য চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো.শাহাব উদ্দিন ভূইয়ার সেলফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। 

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন মাহমুদ জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে চালগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…