এইমাত্র
  • মার্চের প্রথম ২ সপ্তাহেই এলো ২২০ কোটি ডলার
  • সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • নিজ অর্থায়নে ২৭০ পরিবারকে চাল দিলেন ইউপি সদস্য
  • ভাঙ্গুড়ায় ঈদ কেনাকাটায় জমেছে টুপি-আতরের বাজার
  • নরসিংদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • পুঠিয়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই পশু জবাইয়ের অভিযোগ
  • মাদারীপুরে হত্যার বিচার দাবিতে থানার সামনে নারীদের বিক্ষোভ
  • ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা
  • সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ
  • টানা ৭ দিনের ছুটিতে স্থবির বেনাপোল বন্দর, বাণিজ্যে প্রভাবের আশঙ্কা
  • আজ রবিবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৫ মার্চ, ২০২৬
    জাতীয়

    ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম

    ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম
    ছবি: সংগৃহীত

    চলতি মাসের ২৯ তারিখ বিকেল ৩টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।

    পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

    এর আগে, গত ১২ মার্চ অধিবেশন শুরু হলেও তা রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল। শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

    সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…