এইমাত্র
  • মার্চের প্রথম ২ সপ্তাহেই এলো ২২০ কোটি ডলার
  • সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • নিজ অর্থায়নে ২৭০ পরিবারকে চাল দিলেন ইউপি সদস্য
  • ভাঙ্গুড়ায় ঈদ কেনাকাটায় জমেছে টুপি-আতরের বাজার
  • নরসিংদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • পুঠিয়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই পশু জবাইয়ের অভিযোগ
  • মাদারীপুরে হত্যার বিচার দাবিতে থানার সামনে নারীদের বিক্ষোভ
  • ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা
  • সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ
  • টানা ৭ দিনের ছুটিতে স্থবির বেনাপোল বন্দর, বাণিজ্যে প্রভাবের আশঙ্কা
  • আজ রবিবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নিজ অর্থায়নে ২৭০ পরিবারকে চাল দিলেন ইউপি সদস্য

    মুহাম্মদ এমরান, লামা (বান্দরবান) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:৫০ পিএম
    মুহাম্মদ এমরান, লামা (বান্দরবান) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:৫০ পিএম

    নিজ অর্থায়নে ২৭০ পরিবারকে চাল দিলেন ইউপি সদস্য

    মুহাম্মদ এমরান, লামা (বান্দরবান) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:৫০ পিএম

    বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নিজ অর্থায়নে ২৭০টি অসহায় পরিবারের মধ্যে চাল বিতরণ করেছেন ইউপি সদস্য মো. আব্দুর রহিম।

    রবিবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত গুলিস্তান বাজারের আলমগীর সওদাগরের দোকান থেকে চাল কিনে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফাঁসিয়াখালী ইউনিয়নে ৫ হাজার ৮০টি পরিবারের জন্য সরকারি সহায়তার চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ইউপি সদস্য মো. আব্দুর রহিম তার ওয়ার্ডের জন্য ১৫০টি কার্ড পান এবং সেগুলো বিতরণ করেন।

    তবে আরও অনেক দরিদ্র পরিবার কার্ড না পাওয়ায় মনখারাপ করেন। বিষয়টি দেখে ইউপি সদস্য আব্দুর রহিম নিজের ব্যক্তিগত অর্থায়নে আরও ২৭০টি পরিবারের মধ্যে চাল বিতরণ করেন।

    চাল পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, ইউপি সদস্য আব্দুর রহিম প্রায়ই নিজের অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়ান।

    এ বিষয়ে ইউপি সদস্য মো. আব্দুর রহিম বলেন, ঈদ উপলক্ষে সরকারি সহায়তার পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখতে সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…