এইমাত্র
  • মার্চের প্রথম ২ সপ্তাহেই এলো ২২০ কোটি ডলার
  • সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • নিজ অর্থায়নে ২৭০ পরিবারকে চাল দিলেন ইউপি সদস্য
  • ভাঙ্গুড়ায় ঈদ কেনাকাটায় জমেছে টুপি-আতরের বাজার
  • নরসিংদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • পুঠিয়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই পশু জবাইয়ের অভিযোগ
  • মাদারীপুরে হত্যার বিচার দাবিতে থানার সামনে নারীদের বিক্ষোভ
  • ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা
  • সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ
  • টানা ৭ দিনের ছুটিতে স্থবির বেনাপোল বন্দর, বাণিজ্যে প্রভাবের আশঙ্কা
  • আজ রবিবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নরসিংদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৪:০৮ পিএম
    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৪:০৮ পিএম

    নরসিংদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

    নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৪:০৮ পিএম

    নরসিংদীর রায়পুরা উপজেলায় নিখোঁজের একদিন পর আব্দুর রহমান (৬) নামে এক শিশুর মরদেহ প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ মার্চ) সকালে উপজেলার মরজাল ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ওই এলাকার শুক্কুর আলীর ছেলে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক।

    পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার হঠাৎ করে আব্দুর রহমান নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

    রবিবার সকালে স্থানীয়রা প্রতিবেশীর বাড়ির ছাদে শিশুটির রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    নিহত শিশুর বাবা শুক্কুর আলী বলেন, “আমার কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। গতকাল ছেলে নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজ করেছি। আজ সকালে প্রতিবেশীর ছাদে তার মরদেহ পাওয়া গেছে। কে বা কারা আমার ছেলেকে হত্যা করেছে, তা জানি না। আমি এ ঘটনার বিচার চাই।”

    ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

    রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…