এইমাত্র
  • মার্চের প্রথম ২ সপ্তাহেই এলো ২২০ কোটি ডলার
  • সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • নিজ অর্থায়নে ২৭০ পরিবারকে চাল দিলেন ইউপি সদস্য
  • ভাঙ্গুড়ায় ঈদ কেনাকাটায় জমেছে টুপি-আতরের বাজার
  • নরসিংদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • পুঠিয়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই পশু জবাইয়ের অভিযোগ
  • মাদারীপুরে হত্যার বিচার দাবিতে থানার সামনে নারীদের বিক্ষোভ
  • ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা
  • সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ
  • টানা ৭ দিনের ছুটিতে স্থবির বেনাপোল বন্দর, বাণিজ্যে প্রভাবের আশঙ্কা
  • আজ রবিবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৫ মার্চ, ২০২৬
    রাজনীতি

    ফ্যাসিস্ট ও দোসররা যেন সংসদে কথা বলতে না পারে: নাহিদ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম

    ফ্যাসিস্ট ও দোসররা যেন সংসদে কথা বলতে না পারে: নাহিদ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম
    ছবি: সংগৃহীত

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতি ইঙ্গিত করে জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্পিকারের কাছে নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে।

    আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ওপর আনা শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

    স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আজ সবাই একবাক্যে স্বীকার করে নিয়েছেন যে, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কারণেই আমরা এই মহান সংসদে বসতে পেরেছি। এখানে আমরা সবাই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সৈনিক।

    এরপর তিনি বলেন, আপনার প্রতি নিবেদন থাকবে, কোনো ফ্যাসিস্ট বা তার দোসর যেন আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে।

    বিচার দাবি করে তিনি বলেন, আমরা জুলাই গণহত্যার বিচার চাই। শরিফ ওসমান হাদি হত্যা, গুম-খুন, বিগত সময়ের লুটপাট ও দুর্নীতির বিচার চাই।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…