এইমাত্র
  • মার্চের প্রথম ২ সপ্তাহেই এলো ২২০ কোটি ডলার
  • সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • নিজ অর্থায়নে ২৭০ পরিবারকে চাল দিলেন ইউপি সদস্য
  • ভাঙ্গুড়ায় ঈদ কেনাকাটায় জমেছে টুপি-আতরের বাজার
  • নরসিংদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • পুঠিয়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই পশু জবাইয়ের অভিযোগ
  • মাদারীপুরে হত্যার বিচার দাবিতে থানার সামনে নারীদের বিক্ষোভ
  • ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা
  • সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ
  • টানা ৭ দিনের ছুটিতে স্থবির বেনাপোল বন্দর, বাণিজ্যে প্রভাবের আশঙ্কা
  • আজ রবিবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৫ মার্চ, ২০২৬
    রাজনীতি

    সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০১:০০ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০১:০০ পিএম

    সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০১:০০ পিএম
    ছবি: সংগৃহীত

    উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।

    আজ রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে বহনকারী এয়ার এম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে  উড্ডয়ন করেছে ১১টা ২০ মিনিটে।

    সিঙ্গাপুরে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে। যাত্রাকালে তার সাথে ছিলেন, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে ইয়াসির আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক  ডা. জাফর ইকবাল। 

    মেডিকেল বোর্ডের পরামর্শেই তাকে বিদেশে নেয়া হচ্ছে। তবে, আশঙ্কামুক্ত বলার এখনই কোনো সুযোগ নেই।

    সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম আরও জানান, প্রাথমিক পর্যায়ের সমস্ত রকম চিকিৎসা এভারকেয়ারে দেয়া হয়েছে। সিঙ্গাপুরে তাকে আরও উন্নত চিকিৎসা দেয়া সম্ভব হবে বলেও জানান তিনি।

    এর আগে, গতকাল শুক্রবার মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচারের পর মির্জা আব্বাসকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছে এবং পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে বলে জানায় মেডিকেল বোর্ড।

    গত বুধবার ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এই বিএনপি নেতাকে সিঙ্গাপুর নেওয়ার কথা ছিল। তবে, তার শারীরিক অবস্থার অবনতি হলে দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…