এইমাত্র
  • মার্চের প্রথম ২ সপ্তাহেই এলো ২২০ কোটি ডলার
  • সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • নিজ অর্থায়নে ২৭০ পরিবারকে চাল দিলেন ইউপি সদস্য
  • ভাঙ্গুড়ায় ঈদ কেনাকাটায় জমেছে টুপি-আতরের বাজার
  • নরসিংদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • পুঠিয়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই পশু জবাইয়ের অভিযোগ
  • মাদারীপুরে হত্যার বিচার দাবিতে থানার সামনে নারীদের বিক্ষোভ
  • ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা
  • সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ
  • টানা ৭ দিনের ছুটিতে স্থবির বেনাপোল বন্দর, বাণিজ্যে প্রভাবের আশঙ্কা
  • আজ রবিবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৫ মার্চ, ২০২৬
    জাতীয়

    পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম

    পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম
    সংগৃহীত ছবি

    পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতের পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আজ রবিবার দেওয়া বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি। 

    প্রধানমন্ত্রী বলেন, ‘লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল করিম রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।’

    তিনি বলেন, ‘এই রাতে ইবাদত-বন্দেগি, তাওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়।

    রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্র লাইলাতুল কদরের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।’

    তারেক রহামান বলেন, ‘আসুন, আমরা সবাই এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করি এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করি। আমি মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি, তিনি যেন পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত আমাদের সবার ওপর বর্ষণ করেন। আমাদের দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এবং কল্যাণের পথে পরিচালিত করেন।’

    তিনি আশা ব্যক্ত করে বলেন, ‘পবিত্র লাইলাতুল কদরের মহিমা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক—এই কামনা করি।’

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…