ঈদের খাবারের তালিকায় মুরগির মাংসের নানা পদ থাকে। চিকেন রোস্ট কিংবা কোর্মা তো খাওয়াই হয়, একটু বিশেষভাবে তৈরি করতে চাইলে রাঁধতে পারেন আস্ত মোরগ মোসাল্লাম। এটি একটু সাবধানে তৈরি করতে হয়। নয়তো ভেঙে যাওয়ার কিংবা ভেতরে কাঁচা থাকার ভয় থাকে। চলুন জেনে নেওয়া যাক আস্ত মোরগ মোসাল্লাম তৈরির রেসিপি।
উপাদান
• মাঝারী আকারের মুরগী - ১টি
• পিঁয়াজ বাঁটা – ২ টেবিল চামচ
• আদা ও রসুন বাটা - ২ চা চামচ
• বাদাম বাটা – ১ চা চামচ
• টক দই – ২ টেবিল চামচ
• পিঁয়াজ বেরেস্তা – হাফ কাপ
• টমেটো সস - ১ চা চামচ
• গরম মসলার গুঁড়া - হাফ চা চামচ
• টক দই – ২ টেবিল চামচ
• ঘি – ২ টেবিল চামচ
• তেল – হাফ চামচ
• এলাচী, দারচিনি, তেজপাতা- ২/৩টি করে
• কেওড়া জল – ১ চা চামচ
• তেল – হাফ চামচ
প্রস্তুত প্রণালী
প্রথমে একটি কড়াইয়ে তেল ও ঘি মিশিয়ে পিঁয়াজ কুঁচি বেরেস্তা করে উঠিয়ে রাখতে হবে। তারপর আস্ত মুরগীর গায়ে হালকা জর্দার রং মিশিয়ে কমলা কালার করে তেলের মধ্যে হালকা লাল করে ভেজে নিতে হবে।
তারপর মুরগীটি তুলে নিয়ে ওই কড়াইয়ের তেলেই টকদই ছাড়া সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশল্লা কষানো হলে এতে ২ কাপ পানি দিয়ে টকদই দিয়ে ও কিছুটা বেরেস্তা দিয়ে ঝোল তৈরি করে নিতে হবে। ঝোলে মুরগিটি দিয়ে জ্বাল দিতে হবে এবং পানি শুকিয়ে এলে মশল্লা যখন ভুনা ভুনা হয়ে আসবে তখন নামিয়ে এর ওপরে বাদাম কুঁচি দিয়ে পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল ঈদের স্পেশাল রান্না- শাহী মোরগ মোসাল্লাম।
আরএ