এইমাত্র
  • মার্চের প্রথম ২ সপ্তাহেই এলো ২২০ কোটি ডলার
  • সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • নিজ অর্থায়নে ২৭০ পরিবারকে চাল দিলেন ইউপি সদস্য
  • ভাঙ্গুড়ায় ঈদ কেনাকাটায় জমেছে টুপি-আতরের বাজার
  • নরসিংদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • পুঠিয়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই পশু জবাইয়ের অভিযোগ
  • মাদারীপুরে হত্যার বিচার দাবিতে থানার সামনে নারীদের বিক্ষোভ
  • ২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা
  • সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ
  • টানা ৭ দিনের ছুটিতে স্থবির বেনাপোল বন্দর, বাণিজ্যে প্রভাবের আশঙ্কা
  • আজ রবিবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম
    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম

    কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

    মোত্তাসিম সিকদার রাজীব, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম

    গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

    শনিবার (১৫ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মাসুম কালিয়াকৈর উপজেলার লস্করচালা গ্রামের নুর উদ্দিনের ছেলে।

    আর এই ঘটনার পর গ্রাম সালিশে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লস্করচালা এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। প্রশাসনের নজরদারি না থাকায় এসব কার্যক্রম দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ এলাকাবাসীর।

    শনিবার (১৪ মার্চ) রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটার কারণে ভারী যানবাহনের অবাধ চলাচল বাড়ায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

    এদিকে দুর্ঘটনার পর স্থানীয় কয়েকজন মাতাব্বর গ্রাম সালিশের মাধ্যমে নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন। এ সালিশের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

    স্থানীয়দের অভিযোগ, এ ধরনের সমঝোতার মাধ্যমে প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে এবং অবৈধ মাটি কাটার ঘটনা বন্ধ হচ্ছে না।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

    এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…